রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি নায়েক পদে কর্মরত ছিলেন।
ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে ডিউটি শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।