সকল মেনু

সন্ধ্যা থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

আজ সন্ধ্যা ৭টা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমআরটিসিএল) বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৭:০০ হতে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।

এদিকে, ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে আতশবাজি, ফানুস ওড়ানো এবং পটকা ফোটানো থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকালের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কার্যক্রম বায়ুদূষণ, শব্দদূষণ, অগ্নিকাণ্ডের ঝুঁকি এবং পাখি-প্রাণীর মৃত্যু ঘটায়। পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে এগুলো পরিহার করতে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, আজ রাত ১২টা পেরোলেই শুরু হবে নতুন বছর ২০২৬। এ উপলক্ষে বিশ্বজুড়ে উৎসবের আমেজ থাকলেও বাংলাদেশে পরিবেশ সচেতনতা ও নিরাপত্তার কারণে সংযমী উদযাপনের তাগিদ দেওয়া হয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×