বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশিত এক শোকবার্তায় এ সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়েছে: “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে। এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার, প্রিয়জন এবং ঘনিষ্ঠজনদের প্রতি গভীরতম সমবেদনা জানাচ্ছে। একইসঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করছে জাতিসংঘ।”
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থতায় ভুগে মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, চীনসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা শোক জানিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।