সকল মেনু

ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাকে এ দায়িত্ব দেন।

সিবগাতুল্লাহ সিবগা ২০২৫ সেশনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন এবং কেন্দ্রীয় পর্যায়ে শিক্ষা, প্রকাশনা ও সাহিত্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে তার বিশেষ ভূমিকার কারণে তিনি বারবার আলোচনায় এসেছেন।

এর আগে সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে সংগঠনের সাংবিধানিক নীতি অনুসারে নবনির্বাচিত সভাপতি সিবগাতুল্লাহ সিবগাকে সেক্রেটারি জেনারেল পদে মনোনয়ন দেন।এই সম্মেলন ছাত্রশিবিরের নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ইঙ্গিত বহন করে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×