বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনও পুরোপুরি সরে যায়নি। এই ছায়া দূর হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবির সংগ্রাম করে যাবে।
শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, সকল ধর্ম ও দলের মানুষকে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুর্নীতি ও বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেকার ভাতা দেওয়ার পরিবর্তে দক্ষ মানবসম্পদ তৈরি করাই জামায়াতের লক্ষ্য। শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী ও মানসম্পন্ন কারিকুলাম অন্তর্ভুক্ত করলে দক্ষ নাগরিক গড়ে তোলা সম্ভব হবে।
সম্মেলনে বিশেষ অতিথি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, মিথ্যা অপপ্রচার ও অভিযোগ দিয়ে ছাত্রশিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। স্বাধীনতাবিরোধী বা রগকাটা ট্যাগ লাগিয়ে, ক্রসফায়ার বা আয়নাঘরের ভয় দেখিয়ে ছাত্রশিবিরকে দমিয়ে রাখা যাবে না।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।