সকল মেনু

আসিফ মাহমুদের ফেসবুক পেজ অপসারণ

অন্তর্বর্তী সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা এবং ঢাকা-১০ আসন থেকে আসন্ন নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে। প্রায় ৩০ লাখেরও বেশি ফলোয়ারসমৃদ্ধ এই পেজটি পরিকল্পিতভাবে সংঘবদ্ধ রিপোর্ট এবং কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে অপসারিত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শুক্রবার দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ এ তথ্য জানান।

তিনি লেখেন, শহীদ শরিফ ওসমান হাদি সংক্রান্ত পোস্ট ও ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে লিংক শেয়ার করে সংঘবদ্ধভাবে রিপোর্ট করানো হয়েছে। বিশেষ করে হাদি ভাইকে নিয়ে দেওয়া তিনটি ভিডিওতেই স্ট্রাইক করা হয়েছে। বর্তমানে আসিফ মাহমুদের অফিসিয়াল পেজটি ফেসবুকে সার্চ করলে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ছিলেন এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারে স্থানীয় সরকার উপদেষ্টার দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান। তার মৃত্যুকে কেন্দ্র করে দেশে ব্যাপক বিক্ষোভ হয় এবং বিচারের দাবি উঠে আসে। এই ঘটনা সামাজিক মাধ্যমে রাজনৈতিক মত প্রকাশের ওপর সাইবার আক্রমণ এবং সেন্সরশিপের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×