সকল মেনু

আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের পর কারাগারে

আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে কারাগারে পাঠানো হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে টঙ্গী পূর্ব থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ বুধবার বেলা দেড়টার দিকে গণমাধ্যমকে এই তথ্য জানান।

নরসিংদী থেকে আতাউর রহমানকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিএমপিতে হস্তান্তর করা হয়েছে।

তালেবুর রহমান বলেন, আতাউর রহমানের বিষয়ে তিন মাসের ডিটেনশন আদেশ আছে। সেজন্য জিএমপি অনুরোধ করেছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×