জামালপুরের মাদারগঞ্জে এস এম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। গায়েবানা জানাযায় ইমামতি করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ সাদিউর রহমান সাদি। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সম্পাদক মাওলানা আব্দুল বারী।
জানাযা-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা শহীদ হাদির হত্যাকাণ্ডকে নির্মম ও নৃশংস উল্লেখ করে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তাদের মধ্যে ছিলেন: মাওলানা নুরুল আমিন (উপজেলা জামায়াতে ইসলামীর আমির), মোখলেছুর রহমান মোখলেস (উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক), ফরহাদ হোসেন (উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি), লেমন মিয়া (উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী),হামিদুর রহমান (উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক), আতিকুর রহমান সেলিম (পৌর জামায়াতে ইসলামীর আমির), মাওলানা আব্দুল মান্নান (উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক), রবিন চৌধুরী (উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব), আরিফুল ইসলাম (জেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব), সিয়াম আহমেদ (সিনিয়র সংগঠক), রমজান আলী (উপজেলা ছাত্র শিবিরের সভাপতি), রকি রায়হান (উপজেলা ছাত্রশক্তির সদস্য)।
বক্তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, বিদেশি হস্তক্ষেপের কারণে ন্যায় ও সত্যের পক্ষে কথা বলা কণ্ঠগুলো দমন করা হচ্ছে। জানাযা শেষে শহীদ হাদির রুহের মাগফিরাত, তার পরিবারের জন্য ধৈর্য এবং দেশের শান্তি ও নিরাপত্তার জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।