সকল মেনু

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকার আর নেই

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, ‘কিলো ফ্লাইট’-এর কমান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, বীর উত্তম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা ৩৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৬ বছর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় তিনি ‘কিলো ফ্লাইট’-এর কমান্ডার হিসেবে অসাধারণ নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর অধীনে মুক্তিযোদ্ধা পাইলটরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আকাশযুদ্ধে অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করেন।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পান বীর উত্তম উপাধি এবং ২০১১ সালে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক। তিনি দুই ছেলে, এক কন্যা এবং তিন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। গত ৮ জুন তাঁর সহধর্মিণী ফরিদা খন্দকার ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

একজন মহান মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠাতা প্রধান এবং স্বাধীনতার স্থপতিদের অন্যতমকে হারিয়ে আমরা গভীর শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×