বাংলাদেশ শিল্পকলা একাডেমি শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে একাডেমির সব ধরনের অনুষ্ঠান, প্রদর্শনী ও কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
শুক্রবার একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০ ডিসেম্বর শনিবারকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ১৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমির সব কার্যক্রম বন্ধ থাকবে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।