লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির মরদেহ দেখতে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে ঢাকা পৌঁছানোর পর তিনি।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে জামায়াত আমির লেখেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে; কিন্তু এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করুন।
তিনি আরও লেখেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন—তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমি সবাইকে আহ্বান জানাই, আজ তার জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশগ্রহণ করুন।
জামায়াত আমির দেশের সকল স্তরের মানুষকে রাজনৈতিক পরিচয় ভুলে দলে দলে জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো সবার দায়িত্ব এবং তার স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যেতে হবে। ওসমান হাদিকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান তার শাহাদাত কবুলিয়াত ও জান্নাতুল ফিরদাউস কামনায় বিশেষ দোয়া করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।