সকল মেনু

অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন

চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নিবেদিতপ্রাণ কর্মী হোসেন আহমদকে হাসপাতালে দেখতে গেছেন চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা নাজমুল মোস্তফা আমিন। বুধবার ১৭ ডিসেম্বর তিনি চট্টগ্রাম শহরের মেট্রোপলিটন হাসপাতালে উপস্থিত হয়ে হোসেন আহমদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় নাজমুল মোস্তফা আমিন বলেন যে হোসেন আহমদ বিএনপি এর একজন অত্যন্ত নিষ্ঠাবান ও নিবেদিত রাজনৈতিক কর্মী। তাঁর অসুস্থতার খবর শুনে দলের নেতা কর্মীরা সবাই উদ্বিগ্ন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার জনগণের সেবায় ফিরে আসতে পারেন সেই কামনাই করি। পরিদর্শনকালে তিনি হাসপাতালে অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে গত সোমবার সন্ধ্যায় দরবেশ হাট বাজারে অবস্থানকালে হঠাৎ হোসেন আহমদের বুকে তীব্র ব্যথা শুরু হয়। স্থানীয় এক প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম শহরে প্রেরণ করা হয় এবং মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসকরা তাঁর হার্টে রিং বসানোর সিদ্ধান্ত নেন এবং সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

হোসেন আহমদের ছোট ভাই মোহাম্মদ ফরিদ আহমদ জানিয়েছেন যে আজ ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে আজই তিনি নিজ বাড়িতে ফিরবেন। এলাকার সাধারণ মানুষের কাছে হোসেন আহমদ একজন সাদাসিধা ও মিষ্টভাষী মানুষ হিসেবে পরিচিত। তাঁর অসুস্থতার খবরে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা তাঁর পূর্ণ সুস্থতা কামনা করেছেন।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×