সকল মেনু

দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারকে তলব

ঢাকা ও দিল্লির মধ্যে বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েন নতুন এক মোড় নিয়েছে। বুধবার দুপুরে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে দেওয়া হুমকি এবং বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের ভারতবিরোধী ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে এই আনুষ্ঠানিক কূটনৈতিক তলব ও প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী দেশটি।

গত সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার ঠিক দুই দিনের মাথায় দিল্লি এই পাল্টা পদক্ষেপ নিল।

বিশেষজ্ঞদের ধারণা জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যকে ঘিরেই দিল্লির এই কড়া অবস্থান। ঢাকায় এক সমাবেশে তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে না তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তার বক্তব্যে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্য এবং দিল্লির প্রতি অনুগত রাজনৈতিক শক্তির সমালোচনা ভারতের কূটনৈতিক মহলে তীব্র অসন্তোষ তৈরি করেছে। হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যকে দিল্লি উস্কানিমূলক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য হুমকিস্বরূপ বলে মনে করছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সম্প্রতি বিক্ষোভের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ২০২৬ সালের নির্বাচনের আগে এই ধরনের পাল্টাপাল্টি রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান দুই দেশের সম্পর্ককে দীর্ঘমেয়াদে জটিল করে তুলতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে তাদের উদ্বেগের কথা বাংলাদেশের প্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ফন্ট সাইজ:
0Shares

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

×