রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে প্রাণ-প্রকৃতি বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের এই কনকনে দাপটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ।
রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে—৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পুরো রাজধানী; সূর্যের মুখ দেখা যাচ্ছে না। বৈরী এ আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশ অঞ্চল থেকে আসা হিমেল বায়ুর প্রভাবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় সমান হয়ে যাওয়ায় আগামী ৩-৪ দিন ঘন কুয়াশা অব্যাহত থাকবে।
তাদের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোনো কোনো এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
এদিকে শীতের তীব্রতায় হাসপাতালগুলোতে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগের প্রকোপ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।