NABO NEWS24
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ

নেত্রকোনায় শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

লেখক: নব নিউজ ডেক্স

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে নেত্রকোনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে চারটি ক্লাব গঠনের নির্দেশনা দিয়েছেন।

ক্লাবগুলো হলো: ১. সায়েন্স ক্লাব ২. ডিবেটিং ক্লাব ৩. ল্যাঙ্গুয়েজ ক্লাব ৪. কালচারাল ক্লাব।

তিনি বলেন, “আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর চিন্তাধারায় গড়ে তুলতে হবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় এই ক্লাবগুলো শিক্ষার্থীদের দক্ষ ও সৃজনশীল করে গড়ে তুলবে।” নাসা-এমআইটিতে পড়ার স্বপ্ন দেখতে হবে।

প্রধান অতিথি চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমরা এখন এআই, রোবোটিক্স ও স্পেস টেকনোলজির যুগে প্রবেশ করেছি। ড্রোন প্রযুক্তিতে তুরস্ক এবং মিসাইল প্রযুক্তিতে ইরান যেভাবে বিশ্বে শক্তিশালী অবস্থান তৈরি করেছে, আমাদের শিক্ষার্থীদেরও সেই সক্ষমতা অর্জন করতে হবে।” তিনি রাজবাড়ীর তরুণ বিজ্ঞানী সুদীপ্ত মণ্ডলের উদাহরণ টেনে বলেন, নেত্রকোনার শিক্ষার্থীদের উৎসাহিত করতে দ্রুতই তাকে জেলায় এনে মতবিনিময়ের ব্যবস্থা করা হবে।

নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের মতবিনিময় সভা: সাংগঠনিক শক্তি বৃদ্ধির অঙ্গীকার
আরো পড়ুন:

নেত্রকোণায় বাংলাদেশ প্রেসক্লাবের মতবিনিময় সভা: সাংগঠনিক শক্তি বৃদ্ধির অঙ্গীকার

বিশেষ অতিথির বক্তব্যে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, “আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের এমআইটি বা নাসার মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন দেখতে হবে। প্রযুক্তির আমদানি-নির্ভরতা কমাতে আমাদের নিজস্ব উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে।” ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।

তিনি জানান, জেলার ১০টি উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা এই জেলা পর্যায়ের মেলায় অংশগ্রহণ করছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে আগামী ১৯ ও ২০ এপ্রিল নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী’ (সায়েন্স ভ্যান) অবস্থান করবে। সেখানে শিক্ষার্থীরা মহাকাশসহ বিজ্ঞানের নানা বিস্ময় সরাসরি দেখার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় নেত্রকোনা সরকারি কলেজ, জুবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোলার পাওয়ার, স্মার্ট সিটি, রোবোটিক্সসহ নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে।

অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/04/18/newsid-3835/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ণ