জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার এক দিনের মাথায় ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ তথ্য জানান।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সালেহ উদ্দিন সিফাত জানান, সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2025/12/29/newsid-1635/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ