NABO NEWS24
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫, ০২:০২ অপরাহ্ণ

নেত্রকোণায় নিজ ঘরে কৃষককে জবাই করে হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক

লেখক: নব নিউজ ডেক্স

নেত্রকোণা সদর উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে হেলাল উদ্দিন (৬০) নামে এক কৃষকের মুখ ও পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রীর বক্তব্যে অসঙ্গতি থাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ​শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) দিবাগত রাতে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের নারিয়াপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ওই গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে।
​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে হেলাল উদ্দিন তার শয়নকক্ষে ঘুমান। একই ঘরে মাঝখানে একটি পর্দা টানিয়ে অন্য একটি খাটে তার স্ত্রী বেদেনা আক্তার (৪৩) ঘুমিয়েছিলেন। স্ত্রীর দাবি অনুযায়ী, রাত ৪টার দিকে হঠাৎ ঘুম থেকে জেগে তিনি পাশের বিছানায় স্বামীর মুখ ও পা বাঁধা এবং জবাই করা লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে লাশ দেখে পুলিশে খবর দেয়।
​তদন্ত ও আইনি প্রক্রিয়া:

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রোববার (২১ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
​
পুলিশ সুত্রে জানায় যায়, নিহতের স্ত্রীর বক্তব্যে বিভিন্ন অসঙ্গতি দেখা দেওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করতে জোর তদন্ত চলছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2025/12/21/newsid-1373/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ণ