NABO NEWS24
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ণ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

লেখক: নব নিউজ ডেক্স

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মূল আসামি কথিত গৃহকর্মী আয়েশা-কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে অভিযুক্ত আয়েশাকে বরিশালের নলছিটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে মা লায়লা ফিরোজ (৪৮) ও তাঁর মেয়ে, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)-কে হত্যা করে আয়েশা পালিয়ে যান।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সকালে বোরকা পরে ফ্ল্যাটে প্রবেশের পর ৯টা ৩৫ মিনিটে আয়েশা মুখে মাস্ক লাগিয়ে, কাঁধে ব্যাগ এবং নিহত নাফিসার স্কুল ড্রেস পরে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের পর এখন হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটন হওয়ার পথে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/rajdhani/2025/12/10/newsid-748/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ণ