নেত্রকোণা সদর-বারহাট্টা আসনের বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক-এর উপস্থিতিতে নেত্রকোণার সনাতনী সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়। গতকাল ৮ ডিসেম্বর ২০২৫ নেত্রকোণা বড় বাজারস্থ শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া মন্দিরে এই সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, সভাপতি, নেত্রকোণা জেলা বিএনপি ও নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন:অজিত কুমার সাহা রায়, সভাপতি, শ্রীশ্রী নরসিংহ জিউর আখড়া।
সঞ্চালনায় ছিলেন: বাবু লিটন চন্দ্র পণ্ডিত, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদ।
সনাতনী সমাজের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনায় অংশ নেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2025/12/09/newsid-725/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ