NABO NEWS24
প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ণ

নেত্রকোণা-৩ আসনে তারুণ্যের প্রতীক হিসেবে লড়বেন জিওপি’র রনি

লেখক: নব নিউজ ডেক্স

আসন্ন সংসদ নির্বাচনে নেত্রকোণা-৩ (কেন্দুয়া – আটপাড়া) আসনে গণঅধিকার পরিষদ-জিওপি তাদের প্রার্থী হিসেবে আনোয়ার হোসেন রনি ওরফে এ.এইচ.রনি কে মনোনীত করেছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান হিসেবে পরিচিত এই তরুণ নেতাকে দলীয় প্রতীক ‘ট্রাক’ মার্কায় প্রার্থী করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই প্রার্থীর আগমন বিএনপি ও জামায়াতের পর নতুন করে আলোচনা তৈরি করেছে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দুয়া উপজেলায় তার দলীয় কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে রনি নিজেই তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

নেত্রকোণার কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামে জন্ম নেওয়া আনোয়ার হোসেন রনি, মো. গফুর আহমেদ খান ও মোছা: রোমেলা আক্তারের সন্তান। বিএ অনার্স সম্পন্ন করার পর তিনি প্রথমে গণমাধ্যম কর্মী হিসেবে গণমানুষের কল্যাণে কাজ শুরু করেন।

রাজনীতিতে তার উত্থান সম্পর্কে জানতে চাইলে রূহি বলেন, গণঅধিকার পরিষদ-জিওপি জন্ম নেয় ২০১৮-২৪ কোটা সংস্কার আন্দোলন থেকে। ভিপি নুরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার মেধাবী ছাত্রকে নিয়ে গড়ে ওঠা এই তারুণ্যের দলটি বিগত স্বৈরাচার সরকারের আমলে রাজপথের আন্দোলন সংগ্রাম থেকে উঠে আসা এক সাহসী প্ল্যাটফর্ম।

তিনি জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বর্জন, প্রগতিশীল ছাত্রজোটের ছাত্র সমাবেশ, এমনকি ছাত্র অধিকার পরিষদের ওপর হামলার প্রতিবাদসহ বিভিন্ন জাতীয় ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তারুণ্যের ভিত্তি ও অঙ্গীকার:

আনোয়ার হোসেন রনি তার রাজনৈতিক মূল ভিত্তি তুলে ধরে বলেন, দলের স্লোগান “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার। আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার” ধারণ করেই তিনি মাঠে নেমেছেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমি সাধারণ মানুষের বিশেষ করে তরুণদের পাশে থেকে সেবা দিতে চাই। জনগণের সুখ-দুঃখে সাথে থাকাই আমার রাজনীতির মূল ভিত্তি। তাই আসন্ন নির্বাচনে দলের সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী হতে হয়েছি। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

নেত্রকোণা-৩ আসনে রনি’র প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। তরুণ এই নেতার আগমন এলাকার ভোটারদের মাঝে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2025/12/08/newsid-708/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ