NABO NEWS24
প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ণ

মেট্রোরেল স্টেশনে ‘সন্দেহজনক ব্যাগ’, দুই স্টেশন বন্ধ

লেখক: নব নিউজ ডেক্স

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়ার ঘটনায় সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ফলে মেট্রোরেলের ট্রেন দুটি স্টেশনে আপাতত যাত্রাবিরতি দিচ্ছে না।

শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে ব্যাগ দুটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে।

ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় সন্দেহজনক বস্তা। ছবি : সংগৃহীত।

পুলিশ জানায়, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান কয়েকজন। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। তিনি জানান, ব্যাগটিতে বিস্ফোরক রয়েছে কি না, তা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে।

অন্যদিকে, তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে পাওয়া সন্দেহজনক বস্তাটিও পরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।

আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন
YouTube Subscribe
Follow @nabonews24
Follow @nabonews24

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/rajdhani/2026/08/01/newsid-6571/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৮-২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ