NABO NEWS24
প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ণ

অভিনয় ছেড়ে দ্বীনের পথে, ঘোষণা দিয়েই পোস্ট মুছে দিলেন নায়িকা মৌ খান

লেখক: নব নিউজ ডেক্স

বাংলাদেশি চলচ্চিত্রের উঠতি নায়িকা মৌ খান সম্প্রতি তার অভিনয় জীবন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছিলেন। তবে ধর্মীয় পথে চলার সেই আবেগঘন পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি তা ডিলিট করে দেন। তার এই আকস্মিক সিদ্ধান্ত ও পরবর্তীতে পোস্ট মুছে ফেলার ঘটনায় বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

গত শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চিত্রনায়িকা মৌ খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি স্পষ্ট জানান, তিনি তার অভিনয় জীবনকে বিদায় জানিয়েছেন এবং জীবনের বাকিটা সময় ইসলামের পথে তথা দ্বীন ও সুন্নাহ মেনে চলতে চান।

পোস্টে তিনি উল্লেখ করেন, “আমি এই চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। হাতে যে কাজগুলো আছে, সেগুলো শেষ করে আমি পুরোপুরি আল্লাহ্‌র পথে চলব। আমার এই নতুন জীবনে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারি।” তিনি আরও জানান, ভবিষ্যতে তিনি একটি হালাল ব্যবসা বা অন্য কোনো হালাল পেশা বেছে নেবেন।

মৌ খানের এমন দৃঢ় প্রতিজ্ঞামূলক ঘোষণার কয়েক ঘণ্টা পরেই তার টাইমলাইন থেকে পোস্টটি উধাও হয়ে যায়। কেন তিনি এত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা ডিলিট করলেন, সে বিষয়ে তিনি এখনও কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, মৌ খান ‘প্রতিশোধের আগুন’, ‘বাহাদুরি’, ‘বান্ধব’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করে পরিচিতি লাভ করেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2025/12/06/newsid-656/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ণ