বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নেত্রকোণা কেন্দ্রীয় জামে মসজিদে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর, ২০২৫) জুমার নামাজ শেষে এই মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বেগম জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি এবং নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর–বারহাট্টা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা বলেন, দেশের বর্তমান সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার অভিজ্ঞ নেতৃত্ব বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন—এ কামনা করেন তারা।
দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2025/12/05/newsid-650/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ