NABO NEWS24
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ণ

হোয়াটসঅ্যাপে এলো ৫ নতুন ফিচার, ওয়েবেও করা যাবে ভয়েস-ভিডিও কল

লেখক: নব নিউজ ডেক্স

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় আপডেট এনেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এবার থেকে ব্রাউজারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেই সরাসরি ভয়েস ও ভিডিও কল করা যাবে। ফলে আলাদা ডেস্কটপ অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না।

মঙ্গলবার (২৯ জুলাই) নতুন এই সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এর পাশাপাশি ব্যবহারকারীদের কলিং অভিজ্ঞতা আরও উন্নত করতে যুক্ত করা হয়েছে আরও কয়েকটি নতুন ফিচার।

১. হোয়াটসঅ্যাপ ওয়েবে ভয়েস ও ভিডিও কল
এখন থেকে ব্রাউজারে লগইন করা হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই অডিও ও ভিডিও কল করা যাবে। এজন্য আলাদা কোনো সফটওয়্যার বা ডেস্কটপ অ্যাপের প্রয়োজন হবে না।

২. কল ট্রান্সফার (Call Transfer)
চলমান কল কেটে না দিয়েই মোবাইল বা ট্যাবলেট থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব কিংবা ডেস্কটপ অ্যাপে স্থানান্তর করা যাবে। কল স্থানান্তরের সময় অপর প্রান্তের ব্যবহারকারী কোনো বিঘ্ন বা বিরতি অনুভব করবেন না।

৩. ওয়েটিং রুম (Waiting Room)
কল লিংকের মাধ্যমে গ্রুপ কলে যুক্ত হওয়ার ক্ষেত্রে হোস্টের নিয়ন্ত্রণ আরও বাড়ানো হয়েছে। ‘Require approval to join’ অপশন চালু থাকলে নতুন অংশগ্রহণকারীরা সরাসরি কলে প্রবেশ করতে পারবেন না। তারা আগে ওয়েটিং রুমে অপেক্ষা করবেন, এরপর হোস্ট অনুমোদন দিলে কলে যুক্ত হতে পারবেন।

৪. কুইক এইচডি (Quick HD)
কল সংযোগ হওয়ার সঙ্গে সঙ্গেই হাই-ডেফিনিশন (HD) ভিডিও চালু হবে। ভিডিওর মান উন্নত করতে ব্যবহারকারীকে আলাদা কোনো সেটিংস পরিবর্তন করতে হবে না।

৫. নয়েজ সাপ্রেশন (Noise Suppression)
বাইরের যানবাহনের শব্দ, মানুষের কোলাহল কিংবা ফ্যানের আওয়াজ কমিয়ে ব্যবহারকারীর কণ্ঠ আরও পরিষ্কারভাবে পৌঁছে দিতে সাহায্য করবে এই ফিচার। প্রয়োজনে কল চলাকালীনই এটি চালু বা বন্ধ করা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারগুলো ধাপে ধাপে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। কারও কাছে এখনো আপডেট না পৌঁছালে সর্বশেষ সংস্করণে অ্যাপটি আপডেট করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন
YouTube Subscribe
Follow @nabonews24
Follow @nabonews24

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/science-technology/2026/07/29/newsid-6458/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৮-২০২৬, ০৪:৫৬ অপরাহ্ণ