NABO NEWS24
প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ণ

নেত্রকোণায় হুইল চেয়ার বিতরণ, পালিত হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

লেখক: নব নিউজ ডেক্স

“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫। বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ সকালে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা এবং সহায়ক উপকরণ (হুইল চেয়ার) বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে কারিতাসসহ বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা সহযোগিতা করে।

র‍্যালী ও আলোচনা সভা:

দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ্ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক এবং স্বাগত বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো রুহুল আমিন।

বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য। তারা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ওপর জোর দিয়ে তাদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল সমাজ গঠনে সকলের প্রতি আহ্বান জানান।

বক্তাদের মধ্যে কারিতাসের এ্যানিমেটর সারেন তজু, রাজুর বাজার কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, অটিজম বিষয়ক সহকারী পরিচালক মো. জাকারিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2025/12/03/newsid-594/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ