NABO NEWS24
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ণ

লামায় ” রিভার সাইড” রিসোর্টৈ নারী পর্যটকের জোরপুর্বক নগ্ন ভিডিও ধারন ও ধর্ষনচেষ্টা

লেখক: তোফাজ্জল হোসাইন | বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামায় মাতামুহুরি নদী সংলগ্ন “মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে” নারীকে পর্যটককে ব্ল্যাকমেইলের মাধ্যমে শীলতাহানি,নগ্ন ছবি ধারণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় লিখিত আবেদন দিয়েছে ভিকটিম ও তার সফর সঙ্গী।

গত ২৫ জুন( বৃহস্পতিবার )ঘটে যাওয়া ঘটনায় ভুক্তভোগী আবু ছিদ্দিক (৩৫), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জিদ্বাবাজার এলাকার বাসিন্দা। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন,ঘটনার দিন দুপুরে তার পরিচিত দুই নারী পর্যটককে নিয়ে মানিকপুর ঘাট থেকে নৌকা ভ্রমণে বের হন। নৌকা ভ্রমণের সময় সঙ্গে থাকা এক নারী পর্যটকের হঠাৎ মাসিক (পিরিয়ড) শুরু হলে তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক জরুরি সহায়তার জন্য তারা কাছাকাছি থাকা মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে আশ্রয় নেন।

অভিযোগে উল্লেখ করা হয়, রিসোর্টে প্রবেশের পর রিসোর্টের মালিক রাশেদ কৌশলে তাদের একটি কক্ষে নিয়ে দরজা আটকে দেন। পরে অসুস্থ নারী পর্যটকের সুযোগ নিয়ে তার সঙ্গে আপত্তিকর আচরণ ও ধর্ষণের চেষ্টা করা হয়।এতে বাধা দিতে গেলে আবু ছিদ্দিককে মারধর করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ, এসময় রাশেদসহ আরও কয়েকজন তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং সঙ্গে থাকা দুই নারীকে ভয়ভীতি দেখিয়ে বাথরুমে নিয়ে গিয়ে জোরপূর্বক আপত্তিকর ছবি ধারণ করে। একই সঙ্গে তাদের কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

এছাড়া প্রাণনাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ১ হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়। পাশাপাশি ঘটনাটি প্রকাশ করলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও প্রদান করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী ও সঙ্গে থাকা নারী পর্যটকরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে বিষয়টি নিয়ে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কাছ থেকে কোন বক্তব্য জানা যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/06/29/newsid-5141/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৮ পূর্বাহ্ণ