NABO NEWS24
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলায় ২ শক্তিশালী ভূমিকম্প, ১ লাখ প্রাণহানির আশঙ্কা

লেখক: আন্তর্জাতিক রিপোর্ট:

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যায় পর পর ঘটে যাওয়া এই জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দুর্যোগটিতে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যেতে পারে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২, যার কেন্দ্রস্থল ছিল রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের কারাবোবো অঙ্গরাজ্যে। এর ঠিক ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস-এর প্রমপ্ট অ্যাসেসমেন্ট (PAGER) অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির তীব্রতার কারণে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখের বেশি মানুষের প্রাণহানির শঙ্কা ৩০ শতাংশ। তবে এখন পর্যন্ত দেশটির সরকারের পক্ষ থেকে হতাহতের কোনো সঠিক সংখ্যা বা চূড়ান্ত ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করা হয়নি।

এদিকে ভূমিকম্পের সময় রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাজধানীর বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে এবং জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক মানুষ বাঁচানোর জন্য আকুতি জানাচ্ছেন।

ভয়াবহ এই পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘর ছেড়ে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। যেকোনো জরুরি পরিস্থিতি এড়াতে উদ্ধারকর্মীরা উপদ্রুত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে পরবর্তী আফটারশকের (অনুকম্পন) আশঙ্কায় জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/06/25/newsid-5108/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৮ পূর্বাহ্ণ