NABO NEWS24
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ

দেশজুড়ে সংবাদকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি:-২০২৬ ‘নব নিউজ২৪’

লেখক: মোঃ তরিকুল ইসলাম

পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়তা ও আস্থা নিয়ে এগিয়ে চলেছে সমকালীন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নব নিউজ ২৪’ (Nabo News 24)। আধুনিক বিশ্বের নিত্যনতুন ফিচার এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত পাঠকদের কাছে পৌঁছে দিতে আমাদের রয়েছে একদল সাহসী, দক্ষ ও উদ্যমী সংবাদকর্মী।

স্মার্ট বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির আলোয় আরও সমৃদ্ধ করতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই ‘নব নিউজ ২৪’ পরিবারকে আরও শক্তিশালী করতে সারাদেশে জেলা/উপজেলা প্রতিনিধি এবং ঢাকা অফিসের জন্য দক্ষ ও কর্মঠ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে।

১. সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ

আমরা চাই দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ‘নব নিউজ ২৪’-এর একটি করে সংবাদ পরিবার গড়ে উঠুক। যেখানে প্রতিনিধিরা এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান মনে করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। যোগ্যতা, কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে প্রতিনিধিদের নিয়মিত মূল্যায়ন করা হবে এবং সফল প্রতিনিধিদের সম্মানিত করা হবে।

প্রতিনিধি হওয়ার যোগ্যতা ও শর্তাবলি:

  • শিক্ষাগত যোগ্যতা: উপজেলা পর্যায়ের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  • সাংবাদিকতা ও মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের তীব্র আগ্রহ থাকতে হবে।

  • পরিশ্রমী, দায়িত্বশীল এবং লেখালেখিতে দক্ষ হতে হবে।

  • স্থানীয় পর্যায়ে বিজ্ঞাপন সংগ্রহে আগ্রহ থাকতে হবে।

  • প্রতিটি সংবাদ নিজস্ব উদ্যোগে সংগ্রহ করতে হবে এবং সংবাদের সঙ্গে ছবি ও ভিডিও পাঠাতে হবে।

  • স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করার মানসিকতা থাকতে হবে।

  • অন্য কোনো পত্রিকা বা মাধ্যম থেকে সংবাদ কপি (Copy-Paste) করে পাঠানো সম্পূর্ণ নিষিদ্ধ।

  • ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে (Facebook/YouTube) প্রচার করতে হবে।

  • সংবাদ পাঠানোর আগে বানান ও তথ্যগত ভুল সংশোধন করে পাঠাতে হবে।

প্রতিনিধি ফি ও অন্যান্য সুবিধা:

  • কোনো ফি নেই: নব নিউজ ২৪-এ প্রতিনিধি হওয়ার জন্য কোনো ধরনের ফি বা জামানত প্রদান করতে হবে না।

  • বিজ্ঞাপন কমিশন: সংগৃহীত বিজ্ঞাপনের ৫০ শতাংশ (50%) কমিশন প্রতিনিধিকে প্রদান করা হবে।

  • ভিডিও ভিউ সম্মানী: প্রতিনিধিদের পাঠানো ভিডিও প্রত্যেক ১০ লাখ (১ মিলিয়ন) ভিউ হলে বিশেষ সম্মানী প্রদান করা হবে।

  • প্রয়োজনীয় সাপোর্ট: যারা নিয়মিত সংবাদ পাঠাবেন এবং অফিসের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাদের প্রয়োজন অনুযায়ী নেট বিল, মাইক্রোফোন, বুমসহ প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেওয়া হবে।

  • স্থায়ী পদের সুযোগ: ধারাবাহিকভাবে ভালো কাজ করলে আগামী ৬ মাসের মধ্যে জেলা ভিত্তিক স্থায়ী নিয়োগের সুযোগ রয়েছে।

আমরা সরকার ও তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে দায়িত্বশীল সংবাদ প্রকাশ করে থাকি।

২. ঢাকা অফিসের জন্য স্থায়ী বেতনভিত্তিক নিয়োগ

ঢাকা অফিসের জন্য দক্ষ, কর্মঠ ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় পদবী ও বেতন নির্ধারণ করা হবে।

ঢাকা অফিসের পদের বিবরণ:

  • ১. ঢাকা সিটি রিপোর্টার

    • পদ সংখ্যা: ৪ জন

    • যোগ্যতা ও অভিজ্ঞতা: ঢাকার বিভিন্ন এলাকা, রাস্তাঘাট ও বিট সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে স্টাফ রিপোর্টার/সিনিয়র রিপোর্টার পদ দেওয়া হবে।

  • ২. ভিডিও এডিটর (Video Editor)

    • পদ সংখ্যা: ৩ জন

    • যোগ্যতা ও অভিজ্ঞতা: Adobe Premiere Pro অথবা সমমানের সফটওয়্যারে দক্ষ হতে হবে। দ্রুত নিউজ ভিডিও তৈরি এবং আকর্ষণীয় থাম্বনেইল ডিজাইনে পারদর্শী হতে হবে।

  • ৩. ওয়েবসাইট অপারেটর/ নিউজ অপারেটর (WordPress Expert)

    • পদ সংখ্যা: ৩ জন

    • যোগ্যতা ও অভিজ্ঞতা: WordPress পরিচালনা, নিউজ পোস্টিং, দ্রুত বাংলা টাইপিং এবং বানান সংশোধনে দক্ষ হতে হবে।

  • ৪. সোশ্যাল মিডিয়া ম্যানেজার

    • পদ সংখ্যা: ২ জন

    • যোগ্যতা ও অভিজ্ঞতা: Facebook Page পরিচালনা, বিভিন্ন প্ল্যাটফর্মে নিউজ প্রচার এবং অর্গানিক রিচ (Organic Reach) বাড়ানোর কৌশল সম্পর্কে ধারণা থাকতে হবে।

আবেদন করার নিয়ম ও ঠিকানা

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), ২ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপিসহ নিচের ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

  • আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৭ পর্যন্ত।

  • বরাবর:

    সম্পাদক ও প্রকাশক

    নব নিউজ ২৪ (Nabo News24)

    বিটিএ টাওয়ার (১৪ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড নং-১৭,

    বনানী সি/এ, ঢাকা-১২১৩।

বিশেষ দ্রষ্টব্য: আবেদনপত্রের খামের ওপর অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে।

যোগাযোগ:

  • 📞 +৮৮০২২-২৬৬০৩৩৭

  • 📱 +৮৮০১৭১১-৬৫৪৭৬৬

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/06/24/newsid-5100/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ