NABO NEWS24
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ণ

ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

লেখক: আন্তর্জাতিক রিপোর্ট:

ডেমোক্রেট নেতা চাক শুমার ট্রাম্পের নীতি ও যুদ্ধের তীব্র সমালোচনা করে বলেন, বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করার কথা বলে আসছিলেন। কিন্তু এই ধ্বংসাত্মক যুদ্ধের মাধ্যমে তিনি আমেরিকার জনগণের জন্য কেবল চরম বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও ক্ষতিই ডেকে এনেছেন। তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের কারণে দেশের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে এবং এটি মার্কিন ইতিহাসের অন্যতম নিকৃষ্ট একটি সিদ্ধান্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

যুদ্ধসংক্রান্ত এই প্রস্তাবটিতে ইরানের বিরুদ্ধে সব ধরনের সংঘাত বন্ধ করে মার্কিন সশস্ত্র বাহিনীকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ইরানে যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্পকে কংগ্রেসের অনুমতি নিতে হবে। তবে যুক্তরাষ্ট্র কিংবা তার মিত্র দেশগুলোর ওপর আসন্ন কোনো হামলা ঠেকাতে সীমিত পরিসরে সামরিক উপস্থিতি বজায় রাখার সুযোগ রাখা হয়েছে।

অন্যদিকে, এই প্রস্তাবের বিরোধিতা করে আইডাহোর রিপাবলিকান সিনেটর জেমস রিশ জানান, বিলটি পাশ হওয়ার কারণে সুইজারল্যান্ডে চলমান শান্তিসংলাপে ট্রাম্পের অবস্থান দুর্বল হয়ে পড়বে। এর ফলে ইরানিরা আলোচনা বর্জন করতে পারে এবং তারা ভাববে যে কংগ্রেস যেহেতু প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করে দিয়েছে, তাই তারা এখন নিজেদের ইচ্ছামতো যেকোনো কিছু করতে পারবে।

এদিকে, রয়টার্স এবং ইপসোসের পক্ষ থেকে মঙ্গলবার প্রকাশিত একটি জনমত জরিপে দেখা গেছে, আমেরিকার মাত্র ২৪ শতাংশ নাগরিক এই যুদ্ধকে যৌক্তিক বা সঠিক বলে মনে করছেন।

সূত্র: আলজাজিরা

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/06/24/newsid-5082/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৯ পূর্বাহ্ণ