NABO NEWS24
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ

নাটোরের সিংড়ায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

লেখক: নিজস্ব প্রতিবেদক

নাটোরের সিংড়ায় জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২২ জুন) দুপুরে সিংড়া পৌরসভার সরকারপাড়া মহল্লায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অভিযান চলাকালে অবৈধ জাল ব্যবহার ও বিক্রির দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এর মধ্যে সরকারপাড়া মহল্লার মৃত হায়দার আলীর ছেলে মো. একাব্বর হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা, নলডাঙ্গা উপজেলার একডালা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে মো. শহীদুল সরদারকে ২ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারপাড়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে মো. রাজীব হোসেনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং জাতীয় নিরাপত্তা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করার পর তা ধ্বংস করা হয়েছে এবং জড়িতদের আইনানুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। চলনবিলের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/06/22/newsid-5059/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ