NABO NEWS24
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ

অপরাধমুক্ত জনপদের প্রত্যাশা: কেন্দুয়ায় নবাগত ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের যোগদান

লেখক: ইকবাল কবির | জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার কেন্দুয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ তরিকুল ইসলাম। গত রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে তিনি কেন্দুয়া থানায় এসে বিদায়ী ওসি মো. মেহেদী মাকসুদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

নবাগত ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম এর আগে নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে পুলিশ পরিদর্শক (ওসি) এবং প্রশাসন ও অর্থ শাখায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর এই যোগদানের মধ্য দিয়ে কেন্দুয়ার সাধারণ মানুষের মাঝে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে।

উল্লেখ্য, গত ২০ জুন বিকেলে কেন্দুয়ার সান্দিকোনায় মাদক ও জুয়া বন্ধ এবং তৎকালীন ওসির প্রত্যাহারের দাবিতে স্থানীয় সচেতন মহলের একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তার পরদিনই থানায় এই প্রশাসনিক পরিবর্তন ঘটে। তবে সাধারণ জনগণ ও সচেতন মহল একে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্বের অংশ হিসেবে না দেখে, এলাকাকে অপরাধমুক্ত করার একটি বড় সুযোগ হিসেবে বিবেচনা করছেন।

কোনো রাজনৈতিক কাদা-ছোড়াছুড়ি বা ব্যক্তিকেন্দ্রীক আলোচনা নয়, এলাকাবাসী ও সাধারণ জনগণের একমাত্র ও প্রধান দাবি হলো—কেন্দুয়া থেকে মাদক, জুয়া, কিশোর গ্যাং ও সব ধরনের অবৈধ কার্যক্রমের স্থায়ী অবসান ঘটানো। স্থানীয়দের মতে, থানায় কে ওসি হয়ে আসলেন তার চেয়ে বড় বিষয় হলো জনগণের নিরাপত্তা এবং সামাজিক ব্যাধি দূর করা। ডিবি পুলিশে কাজের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মুহাম্মদ তরিকুল ইসলাম তাঁর পেশাদারিত্বের মাধ্যমে এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন আনবেন—এমনটাই প্রত্যাশা সবার।

সচেতন নাগরিকদের মতে, নবাগত ওসির সামনে এখন মূল চ্যালেঞ্জ হলো উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মাদকের রুটগুলো বন্ধ করা এবং জুয়ার আসর গুঁড়িয়ে দেওয়া। এলাকাবাসী আশা করেন, নতুন ওসি কোনো প্রভাবশালী মহলের তদবির বা চাপকে তোয়াক্কা না করে অপরাধীদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করবেন। এর মাধ্যমে থানা যেন সাধারণ ও নিরীহ মানুষের প্রকৃত আস্থার জায়গায় পরিণত হয় এবং পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়।

এদিকে, বিদায়ী ওসি মো. মেহেদী মাকসুদ তাঁর বিদায়লগ্নে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে কেন্দুয়াবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, নবাগত ওসি মুহাম্মদ তরিকুল ইসলামের সুদক্ষ নেতৃত্বে কেন্দুয়া থানা পুলিশ মাদক ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রকৃত জনগণের সেবক হিসেবে কাজ করবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/06/22/newsid-5052/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৮ পূর্বাহ্ণ