NABO NEWS24
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ণ

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

লেখক: ইকবাল কবির | জেলা (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনায় চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় সংঘটিত দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করা হয়। আজ বুধবার ১৭ জুন দুপুর ১:৩০ মিনিটে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজ-এর ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত দুর্নীতিবাজদের আড়াল করতে এবং সত্য প্রকাশে বাধা দিতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের স্বার্থে কাজ করে। অনুসন্ধানী প্রতিবেদনের কারণে সাংবাদিকদের এভাবে হয়রানি করা হলে সত্য উদঘাটনের পথ চিরতরে বাধাগ্রস্ত হবে। এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের একটি নগ্ন অপচেষ্টা মাত্র।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পাল, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় শাখার সভাপতি শামীম তালুকদার, সম্মিলিত মানবাধিকার জোট নেত্রকোনা জেলা শাখার সভাপতি ওবায়দুল ইসলাম সাগর এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর জেলা প্রতিনিধি তানভীর হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর প্রতিনিধি আসাদুজ্জামান তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সদস্য সচিব মানিক মিয়া, সিএনএ নেত্রকোনা জেলা ব্যুরো চীফ মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান এবং সম্মানিত সদস্য মোঃ ইকবাল কবির ও কামরুল হাসান।

মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা অবিলম্বে ওই চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা নিঃশর্ত প্রত্যাহারের দাবি জানান। একই সাথে প্রকাশিত সংবাদের সূত্র ধরে প্রকৃত দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। এই দাবি অবিলম্বে মানা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/06/18/newsid-4984/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ