NABO NEWS24
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ণ

আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী

লেখক: নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বা নিবন্ধন বাতিল করা হলেও এর অন্য শাখাগুলো চালু রাখতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ‘হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, “শুধু প্যাথলজি বিভাগের নয়, সামগ্রিকভাবে মগবাজার আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে এই হাসপাতালের অন্য কোনো শাখা থাকলে তা যথানিয়মে চলতে পারবে।”

হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মৃত্যুর প্রসঙ্গ টেনে মো. সাখাওয়াত হোসেন বলেন, বদ্ধ ঘরে মূলত অক্সিজেনের অভাবেই আদ-দ্বীন হাসপাতালের শিশুরা মারা গেছে। এতে ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ছিল। তাই ওই ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকে অবশ্যই নিতে হবে।

তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অপরাধের শাস্তি হিসেবেই হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে রোগীদের প্রত্যাশিত সেবার মান বৃদ্ধি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে ডাক্তার ও নার্সদের সম্মিলিত সহযোগিতায় হামের বিরুদ্ধে সরকার একটি শক্ত প্রতিরোধ দেয়াল তৈরি করতে সক্ষম হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে দেশের সব চিকিৎসককে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান মন্ত্রী।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/06/16/newsid-4940/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ