NABO NEWS24
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে বিমানবাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

লেখক: আন্তর্জাতিক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমানবাহিনীর একটি বি-৫২ (B-52) বোমারু বিমান বিধ্বস্ত হয়ে অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

বিমানঘাঁটি কর্তৃপক্ষের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিধ্বস্ত হওয়ার পরপরই দুর্ঘটনাস্থল থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, যা কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস মূলত একটি দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান, যা ১৯৫০-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনী ব্যবহার করে আসছে। বিশাল আকৃতির কারণে এটি ‘দ্য বাফ’ (বিগ আগলি ফ্যাট) নামেও পরিচিত। আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত হওয়া স্থানে এখনো ধোঁয়া বের হচ্ছে।

এই শক্তিশালী বিমানটি ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে এবং প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের সমরাস্ত্র বহন করতে সক্ষম। এর ভেতর সাধারণ বোমার পাশাপাশি ৩২টি পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র রাখা যায়। মাঝ আকাশে জ্বালানি ভরার সুবিধা থাকায় এটি বিশ্বের যেকোনো প্রান্তে সরাসরি হামলা চালাতে পারে। স্নায়ুযুদ্ধের সময় থেকেই একে যুক্তরাষ্ট্রের ‘নিউক্লিয়ার আমব্রেলা’ বা পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে বিবেচনা করা হয়। সম্প্রতি ইরানের বিরুদ্ধে অভিযানেও এই বিমান ব্যবহার করেছিল মার্কিন বাহিনী।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/06/16/newsid-4934/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ