NABO NEWS24
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০২:১৭ অপরাহ্ণ

প্রেমের টানে দুবাইয়ের নাগরিক শরীয়তপুরে, দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন

লেখক: নব নিউজ ডেক্স | শরীয়তপুর প্রতিনিধি

ভালোবাসার টানে সংযুক্ত আরব আমিরাত (দুবাই) থেকে বাংলাদেশে ছুটে এসেছেন পঞ্চাশোর্ধ্ব এক নাগরিক। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে শরীয়তপুরের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সোমবার (১৫ জুন) জাজিরা উপজেলার জাজিরা এলাকার তরুণী সুবর্ণার (২০) সাথে দুবাইয়ের নাগরিক সোলেমানের এই বিয়ে সম্পন্ন হয়।

ঘটনার বিবরণে জানা যায়, জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের বাসিন্দা ফারুক খানের মেয়ে সুবর্ণা দুই বছর আগে কাজের প্রয়োজনে আবুধাবি যান। সেখানে অবস্থানকালে স্থানীয় নাগরিক সোলেমানের সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুবর্ণা দেশে ফিরে আসার পর সোলেমানও তার টানে বাংলাদেশে ছুটে আসেন।

দুই পরিবারের সম্মতিতে রোববার জমকালো গায়ে হলুদ এবং সোমবার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এই বিয়ে উপলক্ষে সোলেমানের অর্থায়নে প্রায় দেড় হাজার অতিথির জন্য রাজকীয় ভোজের আয়োজন করা হয়। ভিনদেশি বরের সঙ্গে স্থানীয় তরুণীর এমন বিয়ে নিয়ে পুরো এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

কনে সুবর্ণা জানান, দুবাইয়ে পরিচয়ের পর থেকেই সোলেমান তাকে পছন্দ করতেন এবং সেই ভালোবাসার টানেই তিনি বাংলাদেশে এসে বিয়ে করেছেন। তবে বর সোলেমান এবং কনের বাবা-মা এ বিষয়ে গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে এই বিয়ে নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ নবদম্পতির জন্য শুভকামনা জানালেও অনেকে নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহলের মতে, বিদেশি নাগরিকের সঙ্গে এমন বিয়ের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই হওয়া জরুরি। জাজিরা থানার ওসি সালেহ আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে তারা এখনও বিস্তারিত জানেন না, তবে খোঁজ নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/06/15/newsid-4914/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ