NABO NEWS24
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী, বললেন ‘মেডিকেল কলেজ বন্ধ হয়নি’

লেখক: নিজস্ব প্রতিবেদক

আদ্-দ্বীন মেডিকেল কলেজ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, অমানবিক সেবার অভিযোগে হাসপাতালটি বন্ধ করা হলেও মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি। সোমবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীরা চাইলে আদ্-দ্বীনের অন্য হাসপাতালগুলোতে প্র্যাকটিস করতে পারবে। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং সেবার মান নিয়ে কোনো অবহেলা বরদাশত করা হবে না।

দেশের হাম পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, হামের টিকাদান কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, ঈদের আগে থেকেই মাইকিং করে ও বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দেশে হামে আক্রান্তের সংখ্যা ওঠানামা করলেও গত এক সপ্তাহ ধরে মৃত্যুহার শূন্যের কোঠায় রয়েছে। তবে গত ২০ তারিখে দেওয়া টিকার অ্যান্টিবডি তৈরি হতে প্রায় এক মাস সময় লাগবে বলেও তিনি উল্লেখ করেন।

একই অনুষ্ঠানে তামাকের ভয়াবহতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক একটি মারাত্মক আসক্তি যা মানুষের ঘুম, ক্ষুধা ও ওজন কমিয়ে দেয়। এটি শরীরের প্রতিটি অঙ্গের ক্ষতি করে এবং ক্যানসারের অন্যতম প্রধান কারণ। সমাজ এখন তামাক থেকে অন্যান্য মরণঘাতী নেশার দিকে ধাবিত হচ্ছে। বিদ্যমান আইনের ফাঁকফোকর গলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি তামাক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/06/15/newsid-4909/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ