দীর্ঘ ২৮ বছর পর ফিফা বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমেই ইতিহাস গড়ল স্কটল্যান্ড। বাংলাদেশ সময় আজ রোববার (১৪ জুন) ভোরে অনুষ্ঠিত ম্যাচে উত্তর আমেরিকার দেশ হাইতিকে ১-০ গোলে হারিয়েছে স্কটিশরা। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপে কোনো ম্যাচ জেতার স্বাদ পেল স্কটল্যান্ড। এর আগে সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল তারা। এরপর ১৯৯৮ সালের বিশ্বকাপে অংশ নিলেও কোনো জয় না পেয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে।
আজকের হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে স্কটল্যান্ড। ম্যাচের ২৮তম মিনিটে স্কটিশদের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন জন ম্যাকগিন। এই গোলের মাধ্যমে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন এই তারকা। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ডের হয়ে প্রথম গোল করার কৃতিত্ব এখন ম্যাকগিনের।
গোল হজম করার পর হাইতি রক্ষণভাগ আরও শক্ত করে তোলে। ম্যাচের দ্বিতীয়য়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে পাল্টা আক্রমণ চালায় তারা। তবে ইসিদোর ও পিয়েরোদের সেই আক্রমণগুলো স্কটল্যান্ডের জমাট ডিফেন্স ভেঙে জালের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড।
এই ঐতিহাসিক জয়ের ফলে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর টেবিলের শীর্ষস্থানে উঠে গেল স্কটল্যান্ড। এর আগে এই গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফলে ১ পয়েন্ট করে নিয়ে টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মরক্কো ও ব্রাজিল। আর স্কটল্যান্ডের কাছে হেরে গ্রুপের তলানিতে রয়েছে হাইতি।
গ্রুপ পর্বে স্কটল্যান্ড তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে মরক্কোর, আর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে হাইতির প্রতিপক্ষ ব্রাজিল।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/sports/2026/06/14/newsid-4851/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ