NABO NEWS24
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ

ব্রাজিলের জার্সি গায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুললেন পড়শী

লেখক: বিনোদন ডেস্ক:

আটলান্টিক পাড়ের দেশগুলোতে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও এর উন্মাদনার ঢেউ ঠিকই লেগেছে লাল-সবুজের দেশে। শোবিজ তারকা থেকে শুরু করে সব শ্রেণি-পেশার ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন এই বিশ্বযজ্ঞে। বাংলাদেশে মূলত লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকই সবচেয়ে বেশি, যাদের মধ্যে অনবরত চলছে কথার লড়াই।

এবারের আসরে লাতিন পরাশক্তি ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে ১৪ জুন ভোররাত থেকে। ফলে এই মুহূর্তে ভক্তদের মাঝে সেলেসাওদের নিয়ে আলোচনার পারদ তুঙ্গে। প্রিয় দলের প্রথম ম্যাচকে ঘিরে ভক্তরা নিজেদের উচ্ছ্বাস ও শুভকামনা প্রকাশ করছেন। তাদেরই একজন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। শনিবার দুপুরে ব্রাজিলের জার্সি গায়ে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে প্রিয় দলকে শুভকামনা জানান তিনি।

এর আগেও চলতি বিশ্বকাপ ঘিরে বেশ কিছু পোস্ট দিয়ে ভক্তদের নজর কেড়েছেন পড়শী। এক পোস্টে নিজের ফুটবল খেলার অভিজ্ঞতা শেয়ার করে তিনি রসিকতা করে লেখেন, এই প্রথম ফুটবল খেললাম, তবুও নেইমারের মতো আমাকেও ফেলে দিল। আরেকটি পোস্টে ব্রাজিলের জার্সি পরা ছবি দিয়ে তিনি ভক্তদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, তাহলে এবার বিশ্বকাপে কে কোন দল? আমাকে দেখে কোন দলের লাগছে?

ব্রাজিলের উন্মাদনার পাশাপাশি বসে নেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থকরাও। লিওনেল মেসির আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে তাদের প্রথম গ্রুপ ম্যাচ খেলতে মাঠে নামবে আগামী ১৭ জুন, বাংলাদেশ সময় সকাল সাতটায়।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/06/13/newsid-4838/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৮ পূর্বাহ্ণ