NABO NEWS24
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ণ

মদ-সিগারেটের দাম বাড়ানো বিরোধী দলের পছন্দ নয়: প্রধানমন্ত্রী

লেখক: নিজস্ব প্রতিবেদক

মদ ও সিগারেটের দাম বাড়ানো বিরোধী দলের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্যের ওপর কর বাড়ানোর পরও কেন বিরোধী দল সমালোচনা করছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাদের আসল উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

শনিবার সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী–মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও এবার তা হয়নি। কারণ সরকার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে এবারের বাজেটে ৬০টি নিত্যপণ্যের ওপর থেকে কর প্রত্যাহার ও হ্রাস করেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যে বাজেট জনগণের উপকারে আসে এবং মাদক বা সিগারেটের দাম বাড়ায়, সেই বাজেট নিয়েও বিরোধী দল সমালোচনা করছে। তাদের মূল উদ্দেশ্য হলো জনগণকে বিভ্রান্ত করা এবং দেশে একটি অস্থিরতা তৈরি করা।

প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পাতলী খালটি খনন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার খালটি পুনঃখনন করা হচ্ছে। এর ফলে এলাকার প্রায় ৪০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন, নতুন করে ১ হাজার ২০০ হেক্টর জমিতে চাষাবাদ সম্ভব হবে এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।

কৃষিখাতে সরকারের বিশেষ বরাদ্দের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। যারা অতীতে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, জনগণ তাদের বরাবরই প্রত্যাখ্যান করেছে এবং ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/06/13/newsid-4821/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ