NABO NEWS24
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর কক্সবাজার আগমন উপলক্ষে লামা পৌর বিএনপির প্রস্তুতি সভা সম্পন্ন

লেখক: তোফাজ্জল হোসাইন | বান্দরবান প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কক্সবাজার আগমনকে কেন্দ্র করে এক বিশেষ প্রস্তুতি সভা করেছে বান্দরবানের লামা পৌর বিএনপি।

গত ১২ জুন (শুক্রবার) সন্ধ্যা ৭টায় স্থানীয় আরামবাগ হোটেলের দ্বিতীয় তলায় লামা পৌর বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল ও কক্সবাজার সফরকে সফল ও সার্থক করার লক্ষ্যেই মূলত এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

লামা পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইফুদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, মো. বশির, জাকির হোসেন, শাখাওয়াত হোসেন এবং সদস্য সচিব মো. ইউচুফ। এ ছাড়া লামা পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা সভায় অংশ নেন।

প্রস্তুতি সভায় বক্তারা বর্তমান সরকারের নানামুখী উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দেশ পরিচালনায় সরকারের সার্বিক সফলতার চিত্র সাধারণ কর্মীদের মাঝে তুলে ধরেন। একই সঙ্গে আগামীতে প্রধানমন্ত্রীর পথসভা ও জনসভাগুলোতে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন সাংগঠনিক দিকনির্দেশনা ও গুরুত্বারোপ করা হয়।

পরিশেষে, মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ও পথসভা সফল করার জোরালো আহ্বান জানিয়ে প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/06/13/newsid-4811/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ণ