NABO NEWS24
প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

লেখক: নব নিউজ ডেক্স | স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে যখন মাঠে লড়ছে বাংলাদেশ দল, ঠিক তখনই আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ সদস্যের এই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

ঘোষিত এই টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তন এসেছে। সর্বশেষ সিরিজের দল থেকে এবার বাদ পড়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও তরুণ পেসার রিপন মন্ডল।

আসন্ন এই সিরিজেও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকছেন ওপেনার লিটন দাস। দলে সুযোগ পেয়েছেন তরুণ ও অভিজ্ঞদের এক ঝাঁক ক্রিকেটার। ১৫ সদস্যের এই স্কোয়াডে লিটন দাসের সঙ্গে বাকি সদস্যরা হলেন—তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, আব্দুল গাফফার সাকলাইন, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

বিসিবির নির্বাচক প্যানেল মনে করছে, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে ঘরের মাঠে এই ভারসাম্যপূর্ণ দল ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/sports/2026/06/11/newsid-4757/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩১ পূর্বাহ্ণ