নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহেল সরকার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নয়াগাঁও গ্রামের সুমেন সরকারের ছেলে। সে ফতুল্লার রামারবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকত।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে রামারবাগ এলাকার ওই ভাড়া বাসার ছাদে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় একই বাড়ির ভাড়াটিয়া সোহেল সরকার কৌশলে শিশুটিকে সিঁড়ির পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির কান্নাকাটির শব্দে বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করে।
ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল আজিজ শেখ জানান, ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2026/06/10/newsid-4732/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ