NABO NEWS24
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ণ

নামাজ পড়ার শর্তে ছিনতাইকারীকে মুক্তি, অতঃপর আত্মগোপন

লেখক: নব নিউজ ডেক্স

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধারালো ছুরিসহ আটক এক ছিনতাইকারীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার শর্তে ছেড়ে দেওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে মুক্তির পর থেকেই ওই ছিনতাইকারী আত্মগোপনে রয়েছে। সোমবার সকালে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার আল ফালাহ মসজিদের ইমাম ও খতিব কাউসার আহমেদ কাসেমী এই শর্তে হৃদয় নামের ওই ছিনতাইকারীকে ছেড়ে দেন। স্থানীয় বাসিন্দারা জানান, মাসদাইর এলাকায় রাতে কিংবা ভোরবেলা কেউ একা বের হলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেয় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিদ্যুতের খুঁটিতে বাঁধা অবস্থায় হৃদয় স্থানীয় মসজিদের ইমামের কাছে নিজের অপরাধ স্বীকার করছে। সে জানায়, ছিনতাইয়ের পর টাকা বেশি থাকলে সে ইয়াবা সেবন করে, আর টাকা কম থাকলে গাঁজা খায়। সব শোনার পর ইমাম কাউসার আহমেদ তাকে শর্ত দেন, সে যদি ছিনতাই ও মাদক ছেড়ে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করে, তবেই তাকে ছেড়ে দেওয়া হবে। ছিনতাইকারী হৃদয় এই শর্তে রাজি হলে তাকে মুক্ত করে দেওয়া হয়।

এই বিষয়ে ইমাম কাউসার আহমেদ জানান, রোববার সকালে হৃদয়কে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু শর্ত অনুযায়ী সে মসজিদে নামাজ পড়তে আসেনি। এমনকি তাকে ফোন করা হলেও সে রিসিভ করেনি। পরবর্তীতে তাকে আবার এই ধরনের অপরাধে জড়াতে দেখলে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কারও নেই। কোনো অপরাধীকে আটক করা হলে তাকে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। ওই ছিনতাইকারীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/saradesh/2026/06/09/newsid-4670/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ