NABO NEWS24
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ

লেবাননে আঘাত না আসলে ইসরাইলে আর হামলা নয়: ইরান

লেখক: নব নিউজ ডেক্স

ইসরাইলের বিরুদ্ধে চলমান সামরিক হামলার সমাপ্তি ঘোষণা করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে একই সঙ্গে তারা চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরাইল যদি লেবাননে পুনরায় কোনো ধরনের হামলা বা আগ্রাসন চালায়, তবে এর জবাবে আরও ভয়াবহ ও কঠোর আক্রমণ চালানো হবে। আজ সোমবার (৮ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধী যুক্তরাষ্ট্রের সমর্থনে লেবাননের দক্ষিণাঞ্চল এবং দাহিয়েহ এলাকায় বর্বর জায়নবাদী শাসকগোষ্ঠী যে আগ্রাসন ও অন্যায় কর্মকাণ্ড চালিয়েছে, তার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। লেবাননের নিপীড়িত জনগণের সমর্থনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই দখলদার শাসকগোষ্ঠীকে একটি উপযুক্ত ও বেদনাদায়ক জবাব দিয়েছে।

মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতির পরপরই ইরানের এই ঘোষণা সামনে এলো। চলমান সংঘাত অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া এবং একটি স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা যখন ভেস্তে যাওয়ার উপক্রম হচ্ছিল, ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইল ও ইরানকে অবিলম্বে একে অপরের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানান।

ইরানের এই যুদ্ধবিরতির ঘোষণার পর ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি সামরিক কর্মকর্তা বলেছিলেন, ইরানে কয়েক দিন থেকে শুরু করে ‘যতদিন প্রয়োজন’ ঠিক ততদিন পর্যন্ত হামলা চালানোর মতো বিভিন্ন ধরনের সামরিক বিকল্প বা প্রস্তুতি তাদের রয়েছে।

সূত্র: আল-জাজিরা।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/06/08/newsid-4661/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ