NABO NEWS24
প্রকাশিত: ০৭ জুন, ২০২৬, ০২:০৩ অপরাহ্ণ

ইরানের কোনো সম্পদ তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে না: ট্রাম্প

লেখক: আন্তর্জাতিক রিপোর্ট:

চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে কোনো চুক্তি হলেও দেশটির জব্দ করা সম্পদ তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্ভাব্য আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, তারা যদি ভালো আচরণ করে এবং সঠিক ভূমিকা পালন করে, তবেই আমরা আলোচনা শুরু করব। তবে সেই আলোচনার টেবিলে সমঝোতা হলেও ইরান এখনই তাদের ফ্রিজ হওয়া অর্থ ফেরত পাচ্ছে না বলে তিনি পরিষ্কার করে দেন।

ইরানি গণমাধ্যম ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে ইরানের প্রায় একশত বিলিয়ন অর্থাৎ দশ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের সম্পদ অবমুক্ত হওয়ার অপেক্ষায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরেই তেহরান ওয়াশিংটনের সঙ্গে যেকোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর প্রধান শর্ত হিসেবে এই বিশাল পরিমাণ অর্থ অবমুক্ত করার জন্য জোর দাবি জানিয়ে আসছে। তবে মার্কিন প্রেসিডেন্টের সর্বশেষ এই বক্তব্য ইরানের সেই প্রত্যাশায় বড় ধরনের ধাক্কা দিল।

সূত্র: আল-জাজিরা।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/06/07/newsid-4616/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ