NABO NEWS24
প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ

তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে যা বলছে ইসি সচিব

লেখক: নব নিউজ ডেক্স

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গত ৩১ অক্টোবরের মধ্যে যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, কেবল তাঁরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত হননি। এমন পরিস্থিতিতে ইসি চাইলে তারেক রহমানকে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ দিতে পারে এবং আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বা হয়েছেন কেবল তাঁরা, যাঁরা ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত হয়েছেন। তাঁদের নামই ভোটার তালিকায় আসবে। এরপর কেউ ভোটার হলেও তিনি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না।

তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি—এই সাতটি ক্ষেত্রে আপাতত সংশোধন করা যাবে না। তবে নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রম চালু আছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না— জানতে চাইলে ইসি সচিব বলেন, তাঁর জানামতে তারেক রহমান এখনো ভোটার হননি।

তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নে ইসি সচিব বলেন, “পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।”

এই সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কী হবে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইনে এটা আছে। যে কাউকে ইসি এ সুযোগ দিতে পারে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2025/12/01/newsid-460/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ