NABO NEWS24
প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০২:০০ পূর্বাহ্ণ

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের চেষ্টায় দ্রুত নিয়ন্ত্রণ

লেখক: নিজস্ব প্রতিনিধি:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার শেডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাতে বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশের কার্গো শেডের মালামাল রাখার স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১১টা ২৪ মিনিটে তারা আগুনের খবর পান। এরপর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে মাত্র ১৪ মিনিটের মধ্যে, অর্থাৎ রাত ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার মাত্র ৩ মিনিটের মধ্যে তাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছিল।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট টানা প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছিল এবং দুর্ঘটনার কারণে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2026/06/06/newsid-4585/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ