NABO NEWS24
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ

সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ওভাল অফিসে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

লেখক: আন্তর্জাতিক রিপোর্ট:

রান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে দেশটির সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা জানান।

ট্রাম্প বলেন, আমরা এখনই এটা (সমৃদ্ধ ইউরেনিয়াম) পেয়ে যেতে পারি। চাইলে তারা আমাদের আটকাতে পারবে বলে মনে হয় না। তবে এর কোনো প্রয়োজন নেই, কারণ এখন এটা চাপা পড়ে বা নিষ্ক্রিয় অবস্থায় আছে।

ট্রাম্প আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সঙ্গে বৈঠক করার কোনো ব্যক্তিগত ইচ্ছা বা পরিকল্পনা তার নেই। তবে ওয়াশিংটন ও তেহরান যদি কোনো একটি যৌক্তিক চুক্তিতে পৌঁছাতে পারে, সে ক্ষেত্রে দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যদি এমন কিছু হয়… তাহলে আমি অবশ্যই সম্মান দেখাব।

এদিকে ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানকে আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: রয়টার্স।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/international/2026/06/05/newsid-4575/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ