NABO NEWS24
প্রকাশিত: ০৫ জুন, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ

গুঞ্জন সত্যি করে কন্যাসন্তানের মা হলেন বুবলী

লেখক: বিনোদন ডেস্ক:

সব গুঞ্জনকে সত্যি করে দ্বিতীয়বারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সুপারস্টার শাকিব খান ও বুবলী দম্পতির সংসারে গত মাসের ১১ তারিখ এক কন্যাসন্তানের জন্ম হয়েছে। আজ শুক্রবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে অভিনেত্রী নিজেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে বুবলী জানান, তাদের কোলজুড়ে আসা নবজাতকের নাম রাখা হয়েছে শার্লিন খান। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই অভিনয় ও গণমাধ্যম থেকে অনেকটাই আড়ালে ছিলেন বুবলী। নতুন কোনো সিনেমা বা শুটিংয়েও তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন পাড়ায় তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন জোরালো হলেও এত দিন এই বিষয়ে শাকিব বা বুবলী কেউই স্পষ্ট করে কিছু বলেননি। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজেই এই সুখবর দিলেন অভিনেত্রী।

এর আগে শাকিব-বুবলী দম্পতির ঘরে শেহজাদ খান বীর নামে একটি পুত্রসন্তান জন্ম নেয়। বড় ছেলে আব্রাহাম খান জয় ও মেজো ছেলে বীরের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান। আর বীরের পর দ্বিতীয় সন্তানের মা হলেন বুবলী।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/entertainment/2026/06/05/newsid-4572/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:১৯ পূর্বাহ্ণ