NABO NEWS24
প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ণ

খালেদা জিয়ার অবস্থা ‘ক্রিটিক্যাল’, নেওয়া হয়েছে ভেন্টিলেশনে: আজম খান

লেখক: নব নিউজ ডেক্স

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তাঁর অবস্থা ‘ক্রিটিক্যাল’ হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টের জন্য ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেনদলের ভাইস চেয়ারম্যান আজম খান। আজ ১ ডিসেম্বর সোমবার দুপুরে এ তথ্য জানান তিনি।

আজম খান জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন।

দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। কিডনির কার্যকারিতা কমে যাওয়ায় তাঁকে নিয়মিত ডায়ালাইসিসও দেওয়া হচ্ছে। চিকিৎসকরা তাঁকে বিদেশে নিয়ে গিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলেও, বর্তমান শারীরিক পরিস্থিতিতে তাঁকে দেশের বাইরে স্থানান্তরের ঝুঁকি অনেক বেশি বলে জানানো হয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের অবস্থা হঠাৎ করে গুরুতর হওয়ায় দেশজুড়ে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাঁর দ্রুত আরোগ্যের জন্য বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও প্রার্থনা সভার আয়োজন করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/politics/2025/12/01/newsid-456/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০১:০৯ পূর্বাহ্ণ